CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

মির্জাপুরে স্ত্রীকে জবাই করে স্বামী উধাও

#
news image

টাঙ্গাইলের মির্জাপুরে কবিতা বেগম (৩০) নামে এক নারীকে শ্রমিককে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর স্বামী সুজন মিয়া (৩২) পালিয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলা গোড়াই সিকদারপাড়ার একটি ভাড়া বাসায় এ হত্যার ঘটনা ঘটে। সুজন নিলফামারী জেলা সদরের মাজুডাঙা সিংমারী গ্রামের আলীম উদ্দিনের ছেলে। এ ঘটনায় কবিতার বাবা কদম আলী সুজনকে আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা করেছেন।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, নিলফামারী জেলার একই এলাকার বাসিন্দা কবিতা বেগম ও তার স্বামী সুজন চাকুরির সুবাদে দুই সন্তান নিয়ে গোড়াই সিকদারপাড়ার ওই বাড়িতে ভাড়ায় থাকেন। কাইয়ূম (১০) ও সুমাইয়া (৮) নামে তাদের দুটি সন্তান রয়েছে। কবিতা গোড়াই শিল্প এলাকার হামিম গ্রুপের একটি কারখানায় চাকুরি করতেন। কবিতার বাবা কদম আলী জানায় তার মেয়ের বেতনের টাকা জোর করে নেয়াকে কেন্দ্র করে স্বামী সুজনের সঙ্গে প্রায় ঝগড়া হতো।

বৃহস্পতিবার রাতে বেতনের টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সুজন কবিতাকে রুমের ভেতরে আটকে দরজা বন্ধ করে মারপিট করতে থাকে। পরে রুমে থাকা একটি চাকু দিয়ে সুজন কবিতার বুকে ও হাতে আঘাত করে গুরুতর আহত করে এবং পরে গলা কেটে হত্যা করে। এ সময় রুমের ভেতরে তাদের মেয়ে সুমাইয়া ছিল বলে জানান কদম আলী। পরে তার নাতি ও নাতনীর চিৎকার করলে সুজন পালিয়ে যায়। তারা এসে পুলিশে খবর দিলে পুলিশ কবিতার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে পাঠায়।
এব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত কবিতার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করছেন। সুজনকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে তিনি জানিয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

৩০ মে, ২০২৫,  5:28 PM