CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

পুথি ও পালাগানে নিত্যপণ্যে ভ্যাটের প্রতিবাদ ঢাবিতে

#
news image

ছাত্রদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিস্কুট-পাউরুটিতে ভ্যাট বসানোর প্রতিবাদে পুথি ও পালাগানের আয়োজন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ আয়োজন করা হয়। শেকড় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন এ আয়োজন করে। 

অনুষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থী-কৃষক-মজুর সহ নিম্মবিত্ত মানুষের সকালের নাস্তার অন্যতম উপাদান বিস্কুট-পাউরুটি। শুধু সকালের নয়, দুপুর-রাত দুইবেলা খাবারের বাইরে নিম্মবিত্ত, নিম্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের খাবারের একমাত্র উপাদান এ বিস্কুট-পাউরুটি। কিন্তু সেখানে সরকার ভ্যাট না কমিয়ে অভ্যুত্থানের পর ভ্যাট বাড়িয়েছে। আমরা সরকার মহোদয়ের গনঅভ্যুত্থানের চেতনা বিরোধী এ ধরনের নীতি-নির্ধারণের প্রতিবাদ জানাচ্ছি। 

তারা বলেন, সরকার মহোদয় কোম্পানির দোহাই দেয়। কোম্পানির উপর চাপানো ভ্যাট কার উপর আরোপিত হয়? দিন শেষে কৃষক-শ্রমিক-ছাত্রজনতার উপর। গত কয়েক মাসে বিস্কুট-পাউরুটির প্যাকেট অনবরত ছোট হয়েছে। এর চাপ পড়ছে আমাদের উপর। 

অনুষ্ঠানে বিস্কুট-পাউরুটিতে খাজনা, মোটেও ভালো কাজ না; নিউটন বোমা বুঝো, গরীবের প্যাট আর ভ্যাট বুঝো না; ভ্যাটের আলাপ ছাইড়া দিয়া প্যাটের আলাপ করি; ভ্যাট আগে না গরীবরর প্যাট আগে প্রভৃতি পেস্টুন টানানো হয়। 

অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী আরিফ দেওয়ান, কুদ্দুস বয়াতি, কাঙালিনী সুফিয়া, রোজিনা দেওয়ান, আকাশ গায়েন ও আপন ঘর ব্যান্ড। পুথিপাঠ করেন পুথিকার হাফিজ উদ্দিন। 

পুথিকার হাফিজ উদ্দিন তার পুথিতে বলেন, 'প্যাটের টানে সারাদিনে যাগো বাইরে থাকতে হয়
কয়টা ট্যাকা বাঁচাইতে সেই প্যাট না খাইয়া রয়
দুপুরের ভাতের কপাল এদের ভাগ্যে নাই
বিস্কুট-কলা-পাউরুটিতে ঠ্যাকায় পেট চালায়
এই ঠ্যাকার খাবারেও সরকার যদি ভ্যাট বসায়
বৈষম্যের আন্দোলন তার চেতনা হারায়।'

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৫,  7:47 PM