CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পুশইন নিয়ে রাতভর উত্তেজনা 

#
news image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে পুশইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতার বাঁধার মুখে হঁটতে বাধ্য হন তারা। শুক্রবার (৩০ মে) রাতে কচাকাটা থানার কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান,শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা দুটি পিকাপ ভ্যানে করে ৫০/৬০ জনকে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে পুশইন করার জন্য জড়ো করে।

এসময় সীমান্ত ওই গ্রামটির সব বিদ্যুৎ লাইট বন্ধ করে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। এ খবর ছড়িয়ে পড়লে শত শত জনতা সীমান্তে অবস্থান নেয়। পরে কুড়িগ্রাম ২২ বিজিবির কচাকাটা ও কেদার ক্যাম্পের সদস্য ও আনসার ভিডিপির কয়েকটি টিম সীমান্তে কঠোর অবস্থান নেয়। পরে রাত ২টার দিকে শূন্য রেখায় অবস্থান নেয় বিএসএফ। এসময় বিএসএফ কয়েক দফা বিজিবির সাথে কথা বলতে চাইলে বিজিবি তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে রাত তিনটার দিকে শূন্য রেখা থেকে সরে যায় বিএসএফ।

কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে বিএসএফ এর অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি, আনসার সদস্যসহ সীমান্তবাসী যৌথ ভাবে পাহারা দিচ্ছে।

কুড়িগ্রাম প্রতিনিধি 

০১ জুন, ২০২৫,  3:10 PM