CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

কমলগঞ্জে স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা: শিশু সন্তান বাকরুদ্ধ

#
news image

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্কুল শিক্ষিকা রোজিনা বেগম (৩২) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের ১০ বছর বয়সী একমাত্র সন্তান রেজওয়ান বাকরুদ্ধ হয়ে পড়েছে। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রেজাউল করিম সাগর এখনো পলাতক। মামলায় গ্রেফতার হওয়া চার আসামির মধ্যে তিনজনকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঘটনাটি ঘটে গত ২৬ মে সোমবার, উপজেলার ভাষানীগাঁও গ্রামে। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রধান অভিযুক্ত সাগর ভেকু মেশিন দিয়ে জমি কাটতে গেলে নিহতের আত্মীয়রা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাগরের নেতৃত্বে একটি দল দা ও বল্লম দিয়ে রোজিনাসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এতে শিক্ষিকা রোজিনা বেগম ঘটনাস্থলে প্রাণ হারান এবং বাকিরা গুরুতর আহত হন।

নিহতের ভাই শাহজাহান আহমদ ৬ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ চারজনকে গ্রেফতার করলেও সাগর এখনো অধরা। এলাকাবাসী, শিক্ষক সমাজ ও নিহতের পরিবার দ্রুত তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক জানান, সাগর যাতে পালিয়ে না যেতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি ভেকু মেশিন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, পুলিশ পলাতক আসামিকে ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মৌলবীবাজার প্রতিনিধি

০৩ জুন, ২০২৫,  6:17 PM