CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

রাজাপুরে কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

#
news image

ঝালকাঠি জেলার রাজাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) উপজেলা পরিষদ চত্বরে সকাল ১১.৪৫মিনিটে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্। 

২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপকরণ বিতরণ করা হচ্ছে। কর্মসূচির আওতায় ৪২০ জন কৃষককে উফশী আমন ধানের বীজ ও সার, ১২০ জনকে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার, ১৮০ জনকে লেবুর চারা ও সার, ১৩০ জনকে আমের চারা, ৫০০ জন কৃষক ও ১২০টি প্রতিষ্ঠানে নারিকেল চারা, ৬৪টি কৃষক সংগঠনে তাল চারা, ১৭৫০ শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ তার বক্তব্যে বলেন, কৃষকদের প্রাপ্ত উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে। এতে করে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও কৃষকরা।

রাজাপুর প্রতিনিধি

২৪ জুন, ২০২৫,  4:10 PM