CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই আনিসা

#
news image

ঢাকা : মাকে হাসপাতালে নেওয়ার কারণে যথা সময়ে হলে উপস্থিত হতে পারেননি এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ। ফলে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেননি আনিসা। তবে তিনি আবার পরীক্ষার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে বিষয়টি ফেসবুকে জানান সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস (কাজল)।

ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আনিসার সঙ্গে আমার কথা হয়েছে। তার কলেজের অধ্যক্ষ এবং অসুস্থ মায়ের সঙ্গেও কথা বলেছি। বাঙলা কলেজের ছাত্রদল কর্মী শিব্বির আহমেদ উসমানি আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছেন।’

তিনি আরও জানান, আনিসার বাবা দুই বছর আগে মারা গেছেন। মা অসুস্থ। আনিসাই একমাত্র দেখভালের দায়িত্বে। শিক্ষকরা তাকে সর্বাত্মক সহযোগিতা করছেন।

রুহুল কুদ্দুস বলেন, ‘আজও তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। তবে দেখা হয়নি। বিশেষ বিবেচনায় আনিসার আজকের পরীক্ষাটি যেন পরে নেওয়া হয়, সে চেষ্টা চলছে।’

তিনি আইনগত সহায়তার আশ্বাসও দিয়েছেন। বলেছেন, ২০০০ সালের একটি মামলার নজিরও তুলে ধরেছেন।

তিনি আরও লেখেন, ‘আশা করছি, শিক্ষা বোর্ড ও শিক্ষা উপদেষ্টা মানবিক দিক বিবেচনা করবেন। আনিসাকে যেন আদালতে যেতে না হয়, সেটাই আমার প্রত্যাশা।’

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৫,  10:40 AM