CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, নগরবাসীর দুর্ভোগ

#
news image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ ঘিরে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতেকরে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পথচারীরা। রাজধানীর বেশিরভাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ শনিবার (২৮ জুন) দুপুরে সরেজমিনে ঘুরে রাজধানীর গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও কাকরাইলসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে— ঢাকার বাইরে থেকে আসা কয়েকশ যানবাহন বিভিন্ন সড়কে পার্কিং করে রাখা হয়েছে।
দুপুরের পর গুলিস্তান থেকে শুরু করে আশপাশের সব সড়ক থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দীর দিকে আসছেন। আর সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্তও একই অবস্থা। এতে করে এসব সড়ক এড়িয়ে গণপরিবহন চলছে বিকল্প পথে। বিশেষ করে মৎস্য ভবন মোড় দিয়ে শাহবাগ ও ফার্মগেটগামী গাড়িগুলো চলছে হেয়ার রোড ও কাকরাইল দিয়ে যাচ্ছে।  মানুষের চাপে রিকশায় চলাও কঠিন হয়ে পড়েছে। এছাড়া সড়কে ভ্রাম্যমাণ দোকানপাটের জন্য দুর্ভোগ বেড়েছে বলে জানান যাত্রী ও পথচারীরা।
অবশ্য ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘ দিন পর এত বড় সমাবেশ হওয়ায় সারা দেশ থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। এতে সাময়িক কষ্ট হলেও নগরবাসী পরিবর্তনের পক্ষে অবস্থান নেবেন বলে তাদের প্রত্যাশা।

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৫,  4:26 PM