CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না : সারজিস

#
news image

ঢাকা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট কোনো নামে, কোনো ব্যক্তিকে ও কোনো দলকে সামনে রেখে দাঁড়াতে পারবে না।

ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশের ২৪-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, খুনিদের বিচার ও রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। যত বড় খুনি, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ।

এনসিপির এই নেতা বলেন, জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে বুকে ধারণ করে শহীদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের রক্ত আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রপাগান্ডা বা বিদেশি এজেন্টের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের পাঞ্জাবি, পায়জামা, টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছিল। মাদরাসার অনেক ভাই এই টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। আগামীর বাংলাদেশে যেন এমন ঘটনা আর না ঘটে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৫,  7:34 PM