CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

আরও ১৩ জনের করোনা শনাক্ত

#
news image

ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময় ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি। রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ৩০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের করোনা ধরা পড়েছে।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় ৩ জন ও সিলেটের ১ জন রয়েছেন। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (রোববার) পর্যন্ত মোট ৮ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৪৮ জন। করোনার শুরু থেকে আজ (রোববার) পর্যন্ত দেশে মোট রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ৯৩ জন।

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৫,  7:35 PM