CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

পিএসজিকে সামলানো কঠিন ছিল মেসির পক্ষেও!

#
news image

ক্লাব বিশ্বকাপ থেকে শেষ ষোলোতে মেসিদের বিদায় নিশ্চিত করেছে পিএসজি। হারের পরও তাদের প্রশংসায় পঞ্চমুখ ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। তিনি আরও স্বীকার করেছেন যে, ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে লিওনেল মেসিরও কঠিন সময় কেটেছে।
রোবার পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে মায়ামি। তাতে লুইস এনরিকের দল অনায়াসে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। পিএসজি প্রথমার্ধেই গোল করে চারটি। বিপরীতে মায়ামি কতটা ধুঁকেছে তার প্রমাণ এই তথ্যে- বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত একটি শটও নিতে পারেনি তারা।

পিএসজির সাবেক তারকা মেসির নেতৃত্বে মায়ামি অবশ্য দ্বিতীয়ার্ধে কিছুটা নিজেদের মেলে ধরে। শট নেয় আটটি, যার মধ্যে তিনটি লক্ষ্যে ছিল। সেখানে মেসির শটই ছিল চারটি। এমনকি লুইস সুয়ারেজকেও একটি দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। কিন্তু উরুগুয়ে ফরোয়ার্ড নষ্ট করেন তা।

ডিএজেডএনকে দেওয়া প্রতিক্রিয়ায় মায়ামি কোচ মাসচেরানো বলেছেন, ‘আমার মনে হয় লিও তার সীমিত সুযোগের মধ্যেও দারুণ খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি প্রতি আক্রমণে খেলেছি। আমার মনে হয় এখন ৩৮ বছর বয়সী এই মেসিকে কোচিং করানো গর্বের বিষয়। কিন্তু এই মানের পিএসজিকে সামলানো, এমনকি মেসির জন্যও সেটা কঠিন ব্যাপার।’

এই এনরিকের অধীনেই বার্সেলোনায় খেলেছেন মাসচেরানো। পিএসজির বর্তমান কোচ সম্পর্কে মায়ামি কোচ বলেছেন, ‘পিএসজি দারুণ একটি দল। দেখা যাক তারা কতদূর যেতে পারে। তবে আজ অসাধারণ কোচের অধীনে ওরা দারুণ খেলেছে।’

ইউরোপের সেরা দলের বিপক্ষে হেরে গেলেও মাসচেরানো তার দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত, ‘আমরা দুটি দলের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে দেখতে পেরেছি। কিন্তু আমি ছেলেদের নিয়ে খুব গর্বিত। ওরা কঠোর পরিশ্রম করেছে, খেলার চেষ্টা করেছে, তবে পার্থক্যটা ছিল এমনই।’

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২৫,  6:42 PM