CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

ঢাবিতে অপ্রীতিকর ঘটনা রোধে নতুন নির্দেশনা

#
news image

ঢাকা : ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা জোরদার ও অপ্রীতিকর ঘটনা রোধে পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলের পকেট গেট রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে ইতোমধ্যে এ-সংক্রান্ত নির্দেশনা সব আবাসিক হলে পাঠানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না-দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, হল, ইনস্টিটিউট, বাংলো, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নির্ধারিত ইউনিফর্ম পরে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা দায়িত্ব হস্তান্তর না করেই কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। পরবর্তী নিরাপত্তাকর্মী যথাসময়ে উপস্থিত না হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের চলাচলের প্রতি সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত প্রক্টর অফিস, এস্টেট ম্যানেজার বা সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৫,  7:34 PM