CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

জামায়াতের প্রতীক-নিবন্ধন পাওয়ার প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ

#
news image

ঢাকা : নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক এবং নিবন্ধন ফিরিয়ে দিয়ে জারি করা প্রজ্ঞাপনটি এবার গেজেট আকারে প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি জানান ইসি কর্মকর্তারা।

এর আগে গত ২৪ জুন জামায়াতকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠানো হয়। সেখান থেকে গত ২৬ জুন গেজেটটি প্রকাশ করা হয়।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেটে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের ৯০(বি) ধারার শর্তানুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবেদনের পরিপ্রেক্ষিতে দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের প্রদত্ত রায়ের সূত্রে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। পরে আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করে দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ দেন।

গেজেটে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল বিষয়ে নির্বাচন কমিশনের ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৫,  8:07 PM