CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

সেট হয়ে ফিরলেন শামীম, চাপে বাংলাদেশ

#
news image

বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন। সেটও হয়েছিলেন। কিন্তু ফাঁদে পা দিয়ে বসলেন শামীম পাটোয়ারী। আসিথা ফার্নান্ডোর লেগ সাইড দিয়ে বের হতে যাওয়া শর্ট ডেলিভারি ছক্কা হাঁকাতে গিয়ে ফাইন লেগে ধরা পড়লেন শামীম। ২৩ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় তার ব্যাট থেকে আসে ২২ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান। তাওহিদ হৃদয় ২৫ আর জাকের আলী ০ রানে অপরাজিত আছেন।

এর আগে আজ শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

প্রথম ওয়ানেডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করা তানজিদ হাসান তামিম আজ ব্যর্থ হয়েছেন। বাঁহাতি ব্যাটার সিরিজে টিকে থাকার লড়াইয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন ১১ বলে ৭ রান করেই।

ইনিংসের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর স্লোয়ার বল কভারে খেলতে যান তানজিদ। কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক কুশল মেন্ডিসের দিকে। সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে নিচু হওয়া বল দারুণভাবে গ্লাভসবন্দি করেন মেন্ডিস। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ১৯ বলে ১৪ রান করে উইকেট বিলিয়ে দিয়েছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসের ১২তম ওভারে চারিথ আসালঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছাকাছি মাহিশ থিকশানার হাতে ক্যাচ হন শান্ত।

তবে মারকুটে ব্যাটিং করে ৪৬ বলেই ফিফটি তুলে নেন পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় ওয়ানডেতেই হাফসেঞ্চুরির দেখা পান বাঁহাতি এই ওপেনার।

তবে দারুণ এক ইনিংস খেলে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হন ইমন। হাসারাঙ্গার গুগলি বুঝতে পারেননি, ডিফেন্ড করেও স্টাম্প হারান এই ওপেনার। ৬৯ বলে ৬৭ রানের ইনিংসে ৬ চার ও ৩ ছক্কা হাঁকান ইমন।

এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২ বলে ০ রানে আউট হয়েছিলেন। এবার ১০ বলে ৯ রান করে ফেরেন মিরাজ।

ইনিংসের ২৩তম ওভারে দুশমন্থ চামিরার বলে স্কয়ার লেগ অঞ্চলে পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ হন মিরাজ। দলীয় ১২৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

ক্রীড়া ডেস্ক

০৫ জুলাই, ২০২৫,  5:55 PM