CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

১২ দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ যুক্তরাষ্ট্রের

#
news image

ঢাকা : আর মাত্র চারদিন বাদেই শেষ হতে যাচ্ছে আমদানি পণ্যে বাড়তি শুল্ক স্থগিতের মেয়াদ। এ অবস্থায় এরই মধ্যে বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

আগামী সোমবার (৭ জুলাই) জানা যাবে কোন কোন দেশের পণ্যে নতুন শুল্ক নির্ধারণ করা হয়েছে। এই চিঠিতে যত পরিমাণ শুল্ক ধরা হয়েছে, সেটিই মানতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

শনিবার (৫ জুলাই) নিউজার্সিতে যাওয়ার সময় সাংবাদিকরা বিমানে ট্রাম্পকে এ নিয়ে প্রশ্ন করেন। তখন ট্রাম্প বলেন, ‘আমি কিছু চিঠি সই করেছি। সোমবার তা পাঠানো হবে, সম্ভবত ১২টি দেশে। ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপের প্রস্তাব থাকছে এসব চিঠিতে।’

নির্ধারিত ১২ দেশের নাম উল্লেখ না করলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, শুল্কের হার ৭০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। অধিকাংশ নতুন হার কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে।

চলতি বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অনেক দেশ বাড়তি শুল্ক আরোপ করে রেখেছে। এ কারণে এসব দেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পারস্পরিক শুল্ক দিতে হবে।

০৫ জুলাই, ২০২৫,  7:23 PM