CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

এবছর ঢাকায় আসছে না ভারতীয় ক্রিকেট দল

#
news image

ঢাকা : ভারতীয় ক্রিকেট দলের চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে তারা আসছে না। দলটি ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের কথা জানিয়েছে।

শনিবার (০৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের। তবে মাস দুয়েক আগে থেকে গুঞ্জন ছিল আগস্টে বাংলাদেশ সফর করবে না ভারত। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

মূলত দুই বোর্ডের পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সফরের বিস্তারিত সময় সূচি জানানো হবে।

গেল এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামার কথা ছিল দুই দলের।

ক্রীড়া ডেস্ক

০৫ জুলাই, ২০২৫,  7:48 PM