CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

তানভীরের দুর্দান্ত বোলিংয়ে সমতায় ফিরল বাংলাদেশ

#
news image

ঢাকা : রানের পুঁজি যথেষ্ট নয়। এর উপর আবার শ্রীলংকার দাপট।  সব মিলিয়ে আশঙ্কায় ছিল বাংলাদেশ। তবে সব শঙ্কাকে উড়িয়ে শেষ পর্যন্ত তানভীরের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে ১-১ এ সমতায় ফিরেছে সিরিজ।

টস জিতে আগে ব্যাট করে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও ওপেনার পারভেজ হোসেন ইমন ৬৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে পথ দেখান। তাওহীদ হৃদয়ও ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া তানজিম হাসান সাকিব শেষ দিকে ২১ বলে অপরাজিত ৩৩ রান করে দলের স্কোর সমৃদ্ধ করেন।বাংলাদেশের ইনিংসে আসিথা ফার্নান্দো ৪টি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩টি এবং চামিরা ও আসালাঙ্কা একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬ রানেই পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউ করেন তানজিম সাকিব। এরপর তানভীর ইসলাম তার ঘূর্ণিতে মাদুশকা, কুশাল মেন্ডিস (৩১ বলে ৫০), ভেল্লালাগে ও থিকশানাকে ফিরিয়ে দেন।এক পর্যায়ে ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায় স্বাগতিকরা। তবে জানিথ লিয়ানাগে একাই লড়াই চালিয়ে যান। ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের খুব কাছে নিয়ে গেলেও মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে ফিরলে শেষ আশা হারায় লঙ্কানরা।

বাংলাদেশ শুরুতেই হারায় তানজিদ হাসান তামিমকে। এরপর শান্ত ও ইমন ৬৩ রানের জুটি গড়েন। শান্ত ৩০ রান করে ফিরলে ইমন ও হৃদয়ের ব্যাটে এগোতে থাকে স্কোরবোর্ড। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফেরেন মাত্র ৯ রান করে, টানা দ্বিতীয়বার ব্যর্থ হলেন তিনি। জাকের আলী ২৪ রান করে হৃদয়ের সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন। তবে হৃদয় রান আউট হয়ে ফেরার পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে সাকিবের ৩৩ রানের ক্যামিও ইনিংসে ২৪৮ রান পর্যন্ত যায় দলটি।

নিজস্ব প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৫,  11:35 PM