CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জাপার নতুন মহাসচিব

#
news image

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী'কে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। খন্দকার দেলোয়ার জালালী (যুগ্মসচিব পদমর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

উল্লেখ্য, দলের চেয়ার‌ম্যান জিএম কাদের , পার্টির কোন্দল থামাতে দলের সাতজন সিনিয়র নেতাকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। বহিষ্কৃতদের তালিকায় ছিলেন দলের মহাসচিব এডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার। আর নতুন মহাসচিব পদে কাউন্সিল ছাড়াই নিয়োগ পেতে যাচ্ছেন কো-চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

গত ২৮শে জুন জাতীয় পার্টির চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঘোষিত কাউন্সিল শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ার পর থেকেই দলের ভেতরে বিভক্তি প্রকাশ্য হয়ে ওঠে। কাউন্সিলে জিএম কাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তার সঙ্গে মহাসচিব পদে প্যানেল করে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন এবিএম রুহুল আমিন হাওলাদার। মূল বিরোধের কেন্দ্রবিন্দু ছিল দলের গঠনতন্ত্রের ২০ এর ১(ক) ধারা, যেটির বলে দলপ্রধান চাইলে কাউকে কারণ দর্শানো ছাড়াই বহিষ্কার করতে পারেন।

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৫,  4:57 PM