CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

ইসরায়েলের হামলায় গাজায় আরও ৮২ জন নিহত

#
news image

ঢাকা : দখলদার ইসরায়েলের হামলায় গাজায় আরও ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা আল জাজিরা।

বৃহস্পতিবার দেইর আল-বালাহ শহরে শিশুদের জন্য পুষ্টি সহায়তা নেওয়ার লাইনে দাঁড়ানো অবস্থায় বিমান হামলায় ১৫ জন নিহত হন, যাদের মধ্যে ৯ শিশু ও ৪ জন নারী ছিলেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন, যার মধ্যে ১৯ জনই শিশু।

জাতিসংঘ শিশু তহবিলের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলাকে অবর্ণনীয় ও অবিচার বলে নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, এটি গাজার আজকের নিষ্ঠুর বাস্তবতা। মাসের পর মাস ধরে পর্যাপ্ত ত্রাণ ঢুকতে না দেওয়ার ফলে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দায়বদ্ধতা না মানার কারণে পরিবারগুলো এমন পরিস্থিতিতে পড়েছে।

তিনি আরও বলেন, ত্রাণের অভাবে শিশুরা অনাহারের মুখোমুখি। দুর্ভিক্ষের ঝুঁকি বেড়েই চলেছে। যতদিন না পূর্ণ মাত্রায় জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছায়, অপুষ্ট শিশুর সংখ্যা বাড়তেই থাকবে।

আন্তর্জাতিক ডেস্ক

১১ জুলাই, ২০২৫,  11:15 AM