CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

সম্পর্কের জটিলতার গল্পে শামীম-সামান্তা

#
news image

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনয়শিল্পী শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ। নিয়মিত জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করছেন তারা। শামীম ও সামান্তা প্রথম একসঙ্গে ‘হাউজ হাসবেন্ড’ নাটকে অভিনয় করেন। এরপর আরও বেশকিছু নাটকে তাদের দেখা যায়।

সম্প্রতি তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ইন এ রিলেশনশিপ’ নামের একটি একক নাটকে। স্যাড ও রোমান্টিক ঘরানার এই নাটকের মাধ্যমে প্রথমবার পরিচালনায় নাম লেখিয়েছেন প্রযোজক রাকিবুল হাসান তানভীর। লুমিনো পিকচার্স-এর ব্যানারে তিনি সম্প্রতি নাটকটির শুটিং শেষ করেছেন। রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্য ধারণ হয়েছে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন লেখক সুস্ময় সুমন।

নির্মাতা জানান, নাটকটিতে সমসাময়িক ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং মানসিক দ্বন্দ্ব খুব সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে।

পরিচালক রাকিবুল হাসান তানভীর বলেন, ‘এটা আমার পরিচালনায় প্রথম কাজ। আমি সবসময় প্রযোজনা করলেও এবার ভিন্নভাবে নিজেই ক্যামেরার পেছনে দাঁড়িয়েছি। দর্শকদের জন্য হৃদয়ছোঁয়া একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, নাটকটি প্রচারে এলে সবার ভালো লাগবে।’

এ প্রসঙ্গে অভিনেত্রী সামান্তা পারভেজ বলেন, ‘দারুণ একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এর আগেও আমাদের জুটির নাটক দর্শক পছন্দ করেছে। আশা করছি, এই নাটকটিও দর্শকের ভালো লাগবে।’

জানা গেছে, খুব শিগগিরই ‘ইন এ রিলেশনশিপ’ নামের নাটকটি লুমিনো পিকচার্স-এর অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

বিনোদন ডেস্ক

১১ জুলাই, ২০২৫,  4:34 PM