CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

চাঁদপুরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ২২

#
news image

চাঁদপুরে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ৩২ জনের পর এবার আরেক অভিযানে আটক হয়েছে ২২ জন। এর মধ্যে একজনকে থানায় আটক রাখা হয়েছে। বাকি ২১ জনকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে এসব তথ্য জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক কয়েকজন হলেন- আদীব (২০), মো. ফাহিম মিয়া (২০), ইয়াছিন মিজি (১৮), শাহাদাত হোসেন (২০), জুনায়েত তালুকদার (২০), ইয়াছিন আরাফাত (২০), মোহাইমিনুল ইসলাম (১৮), আল-আমিন (১৮), মো. রাব্বি (১৮), আলিফ বিন আজিজ (২৫), মজিব মাহাবুব জ্যোতি (২৩), আল-আমিন (২৩), আব্দুর রহমান (২৫) ও মোকতাদির আহাম্মেদ (২৩)।

ওসি বাহার মিয়া বলেন, ‘সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কিশোর অপরাধে জড়িত সন্দেহে চাঁদপুর সদরের ছায়াবানী মোড়, মিশন রোডের মোড়, ল্যাংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্ল্যাটফর্মসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২২ জন “কিশোরকে” কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়। পরবর্তীতে তাদের যাচাই-বাছাই করে প্রকৃত অভিভাবকের নিকট কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে ২১ জনকে মুচলেকা এবং অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি একজন থানা হাজতে আটক রয়েছে। কিশোর অপরাধে জড়িতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিভাবকদের আরও সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবো।’

এর আগে, রবিবার (১৩ জুলাই) দিনগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর অপরাধে জড়িত সন্দেহে মডেল থানা পুলিশ ৩২ জনকে আটক করে। তাদেরও কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুর প্রতিনিধি

১৫ জুলাই, ২০২৫,  1:17 PM