CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

হোসেনপুরে শহীদ জাহিদ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

#
news image

জুলাই-আগস্ট অভ্যুত্থান-২৪ এ শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ-এর স্মরণে কিশোরগঞ্জের হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি আমগাছের চারা রোপণ করা হয়।

জানা গেছে, সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে হোসেনপুর উপজেলা চত্বরে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের স্মরণে এই আমগাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় একটি বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, ওসি (তদন্ত) লিমন বোস, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মাতা ফাতেমা-তুজ-জোহরা, জুলাই যোদ্ধা মো. শওকত হোসাইন এবং জুলাই যোদ্ধা আল আমিন ভূঁইয়া প্রমুখ।

 কিশোরগঞ্জ প্রতিনিধি

১৯ জুলাই, ২০২৫,  4:45 PM