CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

পার্বত্য শান্তিচুক্তি নিয়ে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

#
news image

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি নিয়ে সরকার কাজ করছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তি‌নি ব‌লেন, ‘পার্বত‌্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে দীর্ঘ ২৭ বছরের এ সমস্যার সমাধান এখ‌নও কিছুটা সময়সাপেক্ষ।’

রবিবার (২০ জুলাই) সকা‌লে বান্দরবান জেলা পরিষদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ফলদ-বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং প্রসূতি নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে গেস্ট অব অনার হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যেকোনও জায়গায় বা দেশ উন্নয়নের জন্য সামাজিক শান্তি-শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। জাতিগত ও প্রকৃতিগতভাবে আমাদের এই পার্বত‌্য অঞ্চল বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যকে যাতে শক্তিতে রূপান্তর করা যায় সেজন‌্যও আমরা যথেষ্ট আন্ত‌রিক।’

এ সময় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ব‌লেন, ‘শিক্ষা এবং আর্থ-সামা‌জিক উন্নয়‌নে স‌র্বোচ্চ বরাদ্দ দেওয়া হ‌বে।’ তি‌নি পার্বত‌্য এলাকার পিছি‌য়ে পড়া জন‌গো‌ষ্ঠীর জন‌্য সকল ধর‌নের সহ‌যো‌গিতার আশ্বাস প্রদান ক‌রে ব‌লেন, ‘তা‌দের জীবনমান উন্নয়‌নে সকল ধরনের সহ‌যো‌গিতা করা হ‌বে।’

এ সময় অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠান শেষে জেলার কৃষক ও নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ফলদ-বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং প্রসূতি নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান বিতরণ করা হয়।

বান্দরবান প্রতিনিধি

২০ জুলাই, ২০২৫,  4:36 PM