CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা নিয়ে এলো ইউসিবিএল

#
news image

বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিক সেবা প্রদানের লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবিএল) ঢাকা উদ্যানে তাদের একটি নতুন উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

আজ রোববার (২০ জুলাই) বিকেলে উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রেজারার জনাব সাজেদ উল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার মশিহ উর রহমান, ইউসিবিএলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মাকসুদ আহমেদ এবং মোহাম্মদপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও প্রথম ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক মোহাম্মদ ইউসুফ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নতুন এই উপশাখা স্থাপনের ফলে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের সেমিস্টারের টিউশন ফি ও অন্যান্য ফি সহজে ও সরাসরি এই শাখার মাধ্যমে পরিশোধ করতে পারবেন। পাশাপাশি, শিক্ষার্থীরা ইউসিবিএলের অন্যান্য আধুনিক ব্যাংকিং সুবিধাও এ শাখা থেকে উপভোগ করতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে ইউসিবিএলের মোহাম্মদপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার ও প্রথম ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক মোহাম্মদ ইউসুফ বলেন,“বাংলাদেশ ইউনিভার্সিটির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। শিক্ষার্থীদের টিউশন ফি প্রদানে সহজতা আনতেই এ উপশাখা স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে তারা তাদের সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে পারে।”

বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন,“আমরা বিশ্বাস করি, এই উপশাখার মাধ্যমে আমাদের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সরাসরি উপকৃত হবেন। বাংলাদেশ ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা পালন করে আসছে, এবং এই উদ্যোগ সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করবে।”

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২৫,  8:29 PM