CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

তদন্ত কমিটি করে বিমান দুর্ঘটনার সঠিক কারণ চিহ্নিত করার দাবি জামায়াতের

#
news image

শোকে বিপর্যস্ত না হয়ে যেকোনও পরিস্থিতিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও  সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করতে মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

বুধবার (২৩ জুলাই) উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

তিনি নিহতদের পরিবারের কাছে পর্যায়ক্রমে যান এবং একান্তে তাদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।

সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথা বলেছি। পর্যায়ক্রমে আমরা ৯টি পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা ও খোঁজ-খবর নিয়েছি। আমির ডা. শফিকুর রহমান আগেই নিহত পরিবার ও আহতদের পাশে থেকে সম্ভব সবকিছু করার ঘোষণা দিয়েছেন। সে ঘোষণা অনুযায়ী আমরা আহতদের চিকিৎসার জন্য অর্থ ও চিকিৎসক প্রেরণ করেছি। দুর্গতদের জন্য যা করা দরকার আমরা সাধ্যের মধ্যে সবকিছুই করবো।

তিনি নিহত ও আহতদের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজধানী উত্তরা অঞ্চলে কোনও একটি হাসপাতালে বিশেষায়িত বার্ন ইউনিট খোলার দাবির সঙ্গে পুরোপুরি একাত্মতা ঘোষণা  করেন।

তিনি অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার সঠিক কারণ চিহ্নিত করা প্রয়োজন বলে জানান।

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৫,  4:30 PM