CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

ড. ইউনুসের বিরুদ্ধে করা মানহানি মামলা প্রত্যাহার

#
news image

ঢাকা : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ময়মনসিংহে দায়ের করা একটি মানহানির মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার (২৭ জুলাই) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) তৌফিক হোসেন।

২০০৭ সালে ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকারের বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে ২০১০ সালে মামলা করেন জাসদের যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য নজরুল ইসলাম চুন্নু।

মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে হাইকোর্টে আবেদন করা হয়। গত বছরের ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন। সে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। পরে চেম্বার আদালত লিভ টু আপিলটি ২৭ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন।

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৫,  4:32 PM