CKEditor 5 Sample
ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

আরও ১০ মামলায় গ্রেফতার বিএসবি গ্লোবালের খায়রুল

#
news image

বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাশার বাহারকে (৫১) গুলশান থানার আট এবং শাহ আলী থানার সিআর আমলীর দুই মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিন বাশারকে আদালতে আনার সংবাদে সকাল ৯টা থেকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে সকাল ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার কিছু পরে সিএমএম আদালতের চতুর্থ তলার তিন নম্বর আদালতে তোলা হয়। এ সময় ভুক্তভোগীদের আনাগোনায় কোর্ট ভরে যায়। পরে আসামির নিরাপত্তার স্বার্থে আদালত থেকে ভুক্তভোগীদের বের করে দেন কর্তব্যরত পুলিশ সদস্যরা।

বিচারক এজলাসে উঠলে গুলশান থানা-আদালতের সাধারণ নিবন্ধন শাখার পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিভিন্ন মামলা-নম্বর ডেকে মামলার ফরোয়ার্ডিং ও নথি বিচারকের সামনে দেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর কারণ ব্যাখ্যা করেন। পরে আদালত তাদের গ্রেফতার দেখান।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বলেন, ক্ষতিগ্রস্তরা বাইরে আছে। খায়রুল বাশার অনেক বড় প্রতারক। শিক্ষাকে সেবা হিসেবে দিতে চেয়ে মানুষের টাকা আত্মসাৎ করেছে। যে ছাত্রদের ভিক্টিমাইজ করেছে। একজন মানুষের কত টাকা লাগে? সে হাজার হাজার কোটি টাকা প্রতারণা করেছে। শিক্ষার্থীদের টার্গেট করে তাদের সর্বস্ব লুটে নিয়েছে। ভুক্তভোগীদের অনেকে ব্যাংকের কাছে দায়বদ্ধ, অনেকের সংসার শেষ হয়েছে। খায়রুল বাশারের পেটুয়া বাহিনী আছে। তাদের দিয়ে ভুক্তভোগীদের পিটিয়েছে। তার উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন। তাকে ভবিষ্যতে রিমান্ডেও নেয়ারও প্রয়োজন হতে পারে।

পরে আরও দুটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালত থেকে পঞ্চম তলায় নেওয়ার পথে ভুক্তভোগীরা খায়রুল বাশারের ওপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকেন। আদালতের পিপি ও পুলিশের সহায়তায় ভুক্তভোগীদের মারমুখী আচরণ থেকে বিরত রাখা হয়। পরে শাহ আলী থানার সিআর আমলীর দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে খায়রুল বাশারকে গ্রেফতার করা হয়। পরের দিন ১৫ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত গুলশান থানার প্রতারণার এক মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৫,  3:45 PM