CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

হিলিতে কর্তব্যরত ডাক্তারকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন আটক

#
news image

দিনাজপুরের হিলিতে হাসপাতালের রোগীকে ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত মেডিকেল অফিসারকে মারধরের ঘটনায় হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।আটকৃতরা হলেন, মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত-কাজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক ও তার স্ত্রী সুখী খাতুন, চন্ডিপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুন, দক্ষিন বাসুদেবপুর এলাকার আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলাম, মধ্য-বাসুদেবপুর এলাকার কুতুব উদ্দীনের ছেলে খোকন মন্ডল, মধ্য-বাসুদেবপুর এলাকার আবু বক্করের ছেলে শাওন হোসেন, চন্ডিপুর গ্রামের সাদেক হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, একই এলাকার সাছেদক হোসেনের ছেলে ওয়াদুদ হোসেন, আনোয়ার হোসেনের ছেলে আলতাব হোসেন ও মোজাম্মেল হকের ছেলে আহসান হাবীব। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে উপরোক্ত আসামীরা কর্তব্যরত চিকিৎসক ডাঃ মশিউর রহমানকে মারধর করে। এ ঘটনায় ডাঃ মশিউর রহমান বাদী হয়ে হাকিমপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১, তারিখ-০১/০৮/২০২৫ইং। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দিনাজপুর ডিবি পুলিশের সহযোগীতায় তাদের আটক করা হয়। আটকৃকতদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

প্রসঙ্গত,গতকাল বৃহস্পতিবার অবস্থা ভালো হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন  সুখি ও ফারুক নামের দম্পতিকে ছাড়পত্র দেয় ডাক্তার মশিউর রহমান।এতে ক্ষিপ্ত হয়ে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন দলবল নিয়ে হাসপাতালের জরুরী বিভাগে দায়ীত্বরত চিকিৎসক মশিউর রহমানকে মারধর করাসহ মোবাইল ছিনিয়ে যায়।

হিলি প্রতিনিধি

০১ আগস্ট, ২০২৫,  7:55 PM