CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

নতুন তারকাকে স্বাগত জানাও: শ্যামল

#
news image

বাবা হলেন শ্যামল মাওলা। রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শ্যামল-স্ত্রী মাহা শিকদারের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। 

কন্যার জন্মের খবর নিশ্চিত করে শ্যামল বলেন, ‘আলহামদুলিল্লাহ, মা ও মেয়ে দুজনই ভালো আছেন।’

কন্যার নাম রাখা হয়েছে সানাভ মাওলা। জন্মের কিছু সময় পরই মেয়েকে কোলে নিয়ে অভিনেতা একটি ছবি প্রকাশ করেন ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন, ‘এই বিশ্ববাসী, নতুন তারকাকে সবাই স্বাগত জানাও।’

এদিকে অভিনেতার এই আনন্দ খবরে যোগ দিয়েছেন তার ভক্ত ও সহকর্মীরা। এরমধ্যে শ্যামলকে শুভেচ্ছা জানিয়েছেন বিজরী বরকতুল্লাহ, মৌসুমী হামিদ, নিলয় আলমগীর, নাজিয়া হক অর্ষা, তানজিকা আমিনসহ অনেকে। 

বলা দরকার, ২০২০ সালের ১০ অক্টোবর ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শ্যামল মাওলা।

তারও আগে, ২০১৮ সালে সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় নির্মিত ‘ক্যাশ’ দিয়ে ওটিটিতে অভিষেক হয় শ্যামলে। এরপর ওটিটি অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেন একর পর এক। যেমন ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’, ‘মহানগর’ সিরিজ দিয়ে শ্যামল তৈরি করেন মজবুত অবস্থান।

বিনোদন ডেস্ক

০৩ আগস্ট, ২০২৫,  4:59 PM