CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ: নাছির

#
news image

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। জুলাই-আগস্ট আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তারও আগে যারা জেলে গিয়েছেন, ৫ আগস্টের পর তাদেরই জেলে পাঠানো হয়েছে।
পুরো বাংলাদেশ ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনো ইতিবাচক রাজনীতিতে নেই বলেও মন্তব্য করেন নাছির।
গতকাল সোমবার কুমিল্লা কারাগারে বন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আসিফ মাহমুদ নিজের পছন্দমতো মুরাদনগরকে পরিচালিত করছেন। এ উপজেলার ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী জেলহাজতে রয়েছেন। নাজিম মাহমুদকে গ্রেপ্তারের পর তার মা হার্ট অ্যাটাকে মারা গেছেন। যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে একটি বিষয় খেয়াল করবেন, তিন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ককেই গ্রেপ্তার করা হয়েছে। খুনি হাসিনার মতো মুরাদনগরের মানুষের সঙ্গে গাদ্দারি করছেন আসিফ মাহমুদ।  
গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদ কায়েম করেছেন, সেই মুরাদনগরের একজনও আজ কারাগারে নাই। তারা প্রকাশ্যে ঘোরাঘুরি করছেন, আসিফের বাবার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছেন। আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদে থেকে কীভাবে নির্বাচন করবেন? অনেকে বলছেন, তিনি উপদেষ্টা থেকে পদত্যাগ করে নির্বাচন করবেন। এমন উপদেষ্টা নিয়ে সরকার কীভাবে নিরপেক্ষ থাকে, প্রশ্ন করেন নাছির?
তিনি বলেন, আসিফের মাফিয়াতন্ত্রের কারণে স্থানীয় ওসি ভয়ে আছেন। সে কারণে তিনি মামলা দিচ্ছেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, যাতে এ ওসিকে প্রত্যাহার করা হয়।
এসময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারীআবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৫,  5:56 PM