CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

পিকনিকের লঞ্চে হামলা: প্রতিবাদে ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

#
news image

কিশোরগঞ্জের ভৈরবে পিকনিকের লঞ্চে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এসময় প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২ আগস্ট ভৈরব শহরের কমলপুর এলাকাবাসী ভৈরব বাজার লঞ্চঘাট থেকে একটি লঞ্চে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় পিকনিকের জন্য রওনা দেন। পথিমধ্যে নরসিংদী জেলার রায়পুরার মেঘনা নদী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত স্পিডবোটে এসে পিকনিকের লঞ্চে অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় লঞ্চে থাকা লোকজনের ওপর গুলি ছোড়ে তারা। পরবর্তীতে হামলাকারীরা লঞ্চে উঠে যাত্রীদের মারধর করে তাদের কাছ থেকে মুঠোফোন, নগদ টাকাসহ সাউন্ড সিস্টেমের সরঞ্জাম ও দুটি সাউন্ডবক্স লুট করে নিয়ে যায়।

কমলপুর এলাকার ব্যবসায়ী শাহারিয়ার জিসান বলেন, ঘটনার ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বালু মহালের সঙ্গে জড়িত ও হামলাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা শরীফুল হক জয়, ব্যবসায়ী শাহারিয়ার জিসান, নাদিম জামান, সুমন আহমেদ ও বাদল মিয়া প্রমুখ।

 উপজেলা প্রতিনিধি  ভৈরব (কিশোরগঞ্জ)

০৬ আগস্ট, ২০২৫,  2:36 PM