CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথের গান গাইলেন শফিক তুহিন

#
news image

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার শফিক তুহিন গেয়েছেন একটি রবীন্দ্রসংগীত। তার কণ্ঠে শোনা যাবে ‘তুমি রবে নীরবে’ গানটি। এতে দ্বৈত কণ্ঠে যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী বন্নি হাসান। গানটির সংগীত আয়োজন করেছেন সালমান জেইম এবং ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জান্নাতি লিয়া, কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন ইমরুল হাসান। রাজধানীর কাছেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশে ভিডিওটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। আজ দুপুরে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হবে।

রবীন্দ্রসংগীত নিয়ে নিজের আবেগ প্রকাশ করে শফিক তুহিন বলেন, ‘শৈশব থেকেই রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনেই বড় হয়েছি। তাদের সৃষ্টির প্রতি ভালোবাসা সেই সময় থেকেই গড়ে উঠেছে। যত বড় হয়েছি, রবীন্দ্রনাথকে যত বেশি জানার সুযোগ পেয়েছি, ততই তার সাহিত্য ও সংগীতের প্রতি মুগ্ধতা বেড়েছে। এই গান আমার তরফ থেকে বিশ্বকবির প্রতি শ্রদ্ধার্ঘ্য।’

তিনি আরও জানান, প্রায় ছয় বছর আগে তার কণ্ঠে প্রকাশিত হয়েছিল আরেকটি রবীন্দ্রসংগীত ‘সুরের ধারা’। সেই অভিজ্ঞতার পর আবারও নতুন করে একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করতে পেরে তিনি উচ্ছ্বসিত।

বিনোদন ডেস্ক

০৬ আগস্ট, ২০২৫,  2:45 PM