CKEditor 5 Sample
ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

বাসের ধাক্কায় উল্টে যাওয়া সিএনজিকে ট্রাকের চাপা, নিহত ২

#
news image

বগুড়ার শাহজাহানপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকায় প্রয়াস স্কুলের সামনে হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের বাসিন্দা আরিফ (২১) ও হযরত আলীর ছেলে আকাশ (২৫)। আহতরা হলেন, আব্দুল আজিজ (৩৮), পলাশ (৩৫) ও হায়দার আলী (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া থেকে শেরপুরগামী সিএনজিটি ফটকি ব্রিজের কাছে পৌঁছালে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে উল্টে যায়। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আরিফ মারা যান। পরে স্থানীয়রা আহত চারজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আকাশের মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। বাসচালক পলাতক রয়েছেন। দুর্ঘটনা কবলিত সিএনজি শেরপুর হাইওয়ের হেফাজতে আছে।

বগুড়া প্রতিনিধি

০৯ আগস্ট, ২০২৫,  7:08 PM