CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

বার্ন ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন ২৪ জন

#
news image

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ২৪ জন এখনও রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখনও পর্যন্ত ১৪ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বশেষ রোববার একজন শিক্ষিকা এবং একজন শিক্ষার্থী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। তারা হলেন— সুমাইয়া লরিন এবং ইউশা। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও পর্যন্ত মারা গেছেন ১৮ জন। চিকিৎসাধীন যারা আছেন, তাদের মধ্যে একজন আইসিইউতে আছেন। বাকিদের মধ্যে ১৮ জন কেবিনে এবং ৫ জন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছেন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং ৫ জন সিভিয়ার বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছে মাইলস্টোনের ১২ বছরের শিক্ষার্থী আরিয়ান আফিফ। তার ৩৮ শতাংশ বার্ন ইনজুরি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এছাড়া সিভিয়ার রোগীদের মধ্যে আছে  ৯ বছর বয়সী সায়েবা, ৪৫ বছর বয়সী মাহফুজা খাতুন, ১০ বছর বয়সী সায়েরা, ১৫ বছর বয়সী তাসনিয়া এবং ১২ বছর বয়সী নাভিদ নেওয়াজ। তাদের শরীরে ২২ শতাংশ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বার্ন ইনজুরি।

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৫,  7:22 PM