CKEditor 5 Sample
ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

বড়শিতে ধরা পড়লো ৪৫ কেজি ওজনের দুই গোয়া মাইট্যা

#
news image

সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়েছে সামুদ্রিক দুটি গোয়া মাইট্যা মাছ। মাছ দুটির ওজন ৪৫ কেজি। যা ২৪ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা জেলে বশির আহমেদের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে।

বশির আহমেদ বলেন, দ্বীপ সংলগ্ন সাগরে বড়শিতে মাছ ধরছিলাম। ঘণ্টাখানেক পরে এক পযার্য়ে ধাপে ধাপে দুটি সামুদ্রিক গোয়া মাইট্যা বড়শিতে ধরা পড়ে। মাছ দুটির ওজন ৪৫ কেজি। পরে স্থানীয় মাছ ব্যবসায়ীর কাছে কেজি ৫৫০ টাকা কেজি করে ২৪ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রায় সময় বড়শিতে বড় সামুদ্রিক বড় মাছ পাওয়া যায়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের জেলেদের বড়শিতে ও জালে প্রায় সময় বড় মাছ ধরা পড়ছে। এ রকম সংবাদ সত্যি আনন্দের।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সামুদ্রিক গোয়া মাইট্যা মাছ খুবই সুস্বাদু, ইতিপূর্বে সাগরে মাছ ধরার ওপর সরকারি বিধিনিষেধ মানার কারণে জেলেরা এখন সাগরে বড় মাছ পাচ্ছে।

 উপজেলা প্রতিনিধি  টেকনাফ (কক্সবাজার)

১২ আগস্ট, ২০২৫,  6:59 PM