CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

লড়াইয়ের আগে রজনীকান্তকে যে বার্তা দিলেন হৃতিক

#
news image

ভারতের চলচ্চিত্রের কিংবদন্তি রজনীকান্তবড় পর্দায় ফিরছেন ‘কুলি’ সিনেমা দিয়ে। আরেক ‍সুপারস্টার হৃতিক রোশন আসছেন ‘ওয়ার ২’ নিয়ে। ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ছবি দুটি। বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে মেতে ওঠবেন দুই তারকা। এর আগে রজনীর অভিনয় জীবনের সোনালি ৫০ বছর পূর্তি উপলক্ষে তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলিউড তারকা হৃতিক।

এক আবেগঘন বার্তায় হৃতিক লিখেছেন, ‘আপনার পাশে দাঁড়িয়ে আমি অভিনেতা হিসেবে প্রথম পদক্ষেপ নিয়েছিলাম। আপনি ছিলেন আমার প্রথম শিক্ষকদের একজন এবং এখনো অনুপ্রেরণা।’

শিশুশিল্পী হিসেবে ১৯৮৬ সালে ‘ভগবান দাদা’ ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন হৃতিক। সেই ছবিটি শেয়ার করেই অগ্রজ রজনীকান্তকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

‘ওয়ার ২’ পরিচালনা করেন অয়ন মুখার্জি। এতে হৃতিকের সঙ্গে আছেন জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবাণী।

অন্যদিকে ‘কুলি’ ছবিতে রাজনীকান্তের পাশাপাশি অভিনয় করেন নাগার্জুনা, শ্রুতি হাসান, উপেন্দ্র, সৌবিন শাহির, সত্যরাজ ও আমির খান। তারকাবহুল সিনেমাটি নিয়ে এরই মধ্যে দারুণ আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

বিনোদন ডেস্ক

১৩ আগস্ট, ২০২৫,  7:10 PM