CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

নতুন রঙে আসছে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় বাইক

#
news image

রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় একটি বাইক হান্টার ৩৫০। সবচেয়ে হালকা এই বাইককে নতুন রূপে বাজারে আনতে চলেছে সংস্থা। এখন এটি একটি নতুন রং গ্রাফাইট গ্রে-এর বিকল্পে পাওয়া যাবে। এছাড়া আরও ৭টি রঙে পাওয়া যায় এই বাইকটি।

নতুন গ্রাফাইট গ্রে ভেরিয়েন্টটি ম্যাট ফিনিশের সঙ্গে পাওয়া যাবে। খুব আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে বাইককে। এতে নিয়ন হলুদ হাইলাইট রয়েছে এবং এটি শহুরে গ্রাফিতি দিয়ে সাজিয়েছে কোম্পানি। এই রংটি রিও হোয়াইট ও ড্যাপার গ্রে সহ মিড ভেরিয়েন্টেও পাওয়া যায়।

রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ এর নতুন রং মিড-ভেরিয়েন্টে পাওয়া যায়। তরুণ গ্রাহকদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে বাইকটির। নতুন বাইকটি এখন রিও হোয়াইট, ড্যাপার গ্রে এবং গ্রাফাইট গ্রে রঙেও পাবেন গ্রাহকরা।

নতুন রয়্যাল এনফিল্ড হান্টারে শুধু রং নয়, অনেক আধুনিক বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে আছে এলইডি হেডল্যাম্প, ট্রিপার নেভিগেশন পড এবং টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট। এছাড়াও সিটটি বেশি ঘনত্বের ফোম দিয়ে আপডেট করা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো রাইডারের অভিজ্ঞতা আরও ভালো করবে। বিশেষ করে দীর্ঘ যাত্রার সময়।

হান্টার ৩৫০ একটি ৩৪৯সিসি জে-সিরিজ এয়ার-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যায়। এই পাওয়ারট্রেনটি ২০.২ বিএইচপি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটিতে ৫-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ অ্যাসিস্ট ক্লাচ রয়েছে।

ভারতে এই বাইকের এক্স-শোরুম দাম ১ লাখ ৭৭ হাজার রুপি। নতুন সংস্করণের জন্য বুকিং রয়্যাল এনফিল্ড ডিলারশিপ, অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে শুরু হয়েছে। শিগগির বাইকটি হাতে পাবেন গ্রাহকরা। সূত্র: বাইকওয়ালা

তথ্যপ্রযুক্তি ডেস্ক    

১৩ আগস্ট, ২০২৫,  7:13 PM