CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

কোনো উপদেষ্টা জড়িত কি না তদন্তের দাবি সালাহউদ্দিনের

#
news image

রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছেন কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গতকাল বৃহস্পতিবার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টাদের কেউ জড়িত কি না, তা জনগণের সামনে তুলে ধরা দরকার। তদন্ত না হলে তাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে।
তিনি এই ঘটনার বিস্তারিত ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি বিভ্রান্তিকর বক্তব্য পরিহারেরও আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা বর্জন করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে।
এর আগে বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্বীকারোক্তিমূলক ভিডিওতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর বক্তব্য প্রকাশ পায়। সেখানে তিনি ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে এক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা বলেন।
এ বিষয়ে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, এই স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করেছেন একজন বিএনপি নেতা।

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৫,  7:21 PM