CKEditor 5 Sample
ঢাকা ০৪ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

শেখ হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হবে অক্টোবরে

#
news image

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পরিকল্পিতভাবে ড্রোন, হেলিকপ্টার, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের পদ্ধতিগতভাবে নির্মূলের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আগামী অক্টোবর মাসে সাক্ষ্যগ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম।

রোববার (১৭ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীর সাক্ষ্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন তথ্য জানান।

মিজানুল ইসলাম বলেন, মামলায় মোট সাক্ষী ৮১ জন। এর মধ্যে থেকে কম-বেশি সাক্ষ্যগ্রহণ করা হতে পারে।

এ মামলায় আসামি ও পরে রাজসাক্ষী হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) কবে সাক্ষ্য দেবেন সেটা আগেই জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল বলেন, আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে সাক্ষ্য শেষ না হলেও অক্টোবরের প্রথম সপ্তাহে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ছাড়া রাষ্ট্রপক্ষের প্রায় সব সাক্ষীর সাক্ষ্য শেষ হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার আসামি। তাদের মধ্যে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে কারাগারে রাখা হয়েছে। অন্য দুজন পলাতক।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যেসব মামলা হয়েছে, এর মধ্যে চারটি মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। তিনটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে। এর মধ্যে দুটোতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এই চারটি মামলার বিচারকাজ চলতি বছর শেষ হতে পারে বলে আশা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়।

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৫,  2:41 PM