CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

সাবেক চেয়ারম্যানের তালাবদ্ধ ঘরে অগ্নিসংযোগ

#
news image

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান এ টি এম মতিউর রহমানের তালাবদ্ধ ঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাতের কোনও এক সময় ওই ঘরে আগুন দেওয়া হয় বলে জানান চেয়ারম্যানের ছেলে মোস্তফা কামাল উদ্দিন জানান। জমিজমা নিয়ে বিরোধ থাকা ব্যক্তিরা এ কাজ করতে পারেন তিনি অভিযোগ করেন। এ ঘটনায় রোববার দুপুরে থানায় লিখিত দিয়েছেন মোস্তফা।
এ টি এম মতিউর রহমান বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। চার বছর আগে তিনি মারা যান।
মোস্তফা জানান, তারা ভাইবোন সবাই বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন। এ কারণে ঘরটি বেশি সময় তালাবদ্ধ থাকে। রোববার ভোরে গ্রাম থেকে কল করে বলে ঘরে আগুন লেগেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে গ্রামে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, ঘরে থাকা অনেক মালামাল নাই। আর থাকলে তা আগুনে পুড়লেই বোঝা যেত। তার ধারণা, রাতের আঁধারে লুটপাট চালিয়ে ঘরে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার সঙ্গে তাদের প্রতিপক্ষ জড়িত। যাদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে মামলা চলছে। এ ঘটনায় ছয় জনকে অভিযুক্ত করে কাজীরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, আমার বাবা একজন জনপ্রিয় চেয়ারম্যান এবং বিএনপি নেতা ছিলেন। আমার ভাইবোনরা চাচ্ছে, বাবার জায়গায় আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে। সেভাবেই আমি কাজ চালিয়ে যাচ্ছি। কিন্তু একটি কুচক্রি মহল আমার বাবার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। তারা চাচ্ছে না আমরা গ্রামে থাকি। আমি যাদের ধারণা করেছি তারাই এর সঙ্গে জড়িত।
গ্রামবাসী মোশারেফ হোসেন  বলেন, দুই বছরের বেশি সময় ধরে ঘরটি তালাবদ্ধ। রাতের আঁধারে ঘরের বিভিন্ন জায়গায় ভাঙা হয়। এরপর অগ্নিসংযোগ করে। খুব ভোরে তারা বিষয়টি জানতে পেরে মোস্তফাকে জানাই। মোস্তফার বাবা একজন জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তাদের শত্রুও রয়েছে। তবে কারা এ ধরনের কাজ করেছে তা বোধগম্য নয়। যারাই করুক তাদের বিচার হওয়া উচিত।
কাজীরহাট থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সাবেক চেয়ারম্যানের ছেলে লিখিত অভিযোগ দিয়েছেন- তা খতিয়ে দেখা হচ্ছে। 

বরিশাল প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২৫,  6:41 PM