CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

টেকনাফে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের ঘটনায় আটক ৬

#
news image

আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা থাকলেও কক্সবাজারের টেকনাফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দলটির ছয় নেতাকে আটক করেছে। এ ব্যাপারে মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। এর আগে, শুক্রবার বিকালে আওয়ামী লীগের উদ্যোগে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আনাস বিন মালেক জামে মসজিদে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর।
অন্যদিকে, টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি মার্কেটে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে দোয়া মাহফিল ও শতাধিক মানুষের জন্য কাঙালিভোজের আয়োজন করা হয়।
এ প্রসঙ্গে যবলীগ নেতা মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘১৫ আগস্ট এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের লোকজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুসহ পরিবারের লোকজনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।’
এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত টেকনাফের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। হঠাৎ করে একটি মসজিদে ব্যানার টাঙিয়ে তড়িঘড়ি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।’
আটকদের নাম ওসি না জানালেও বিভিন্ন সূত্রে ৪ জনের নাম নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌরসভার সাবেক সভাপতি ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা তারেক মাহবুব রনি, আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান। ওসি জানান, এ ব্যাপারে মামলা করে আটকদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৫,  7:11 PM