CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

রাগ দেখানোর সুযোগ পান না শাহরুখ!

#
news image

তিনি কিং খান, তিনি বলিউড সুপারস্টার! ৫৯ বছর বয়সেও বলিউড শাসন করা অভিনেতার নাম শাহরুখ খান। তার সম্পর্কে সহ-শিল্পীরা এতটাই ইতিবাচক কথা বলেন যে, তিনি এ কারণেও প্রশংসিত হন।

তিনি আসলে শুটিং সেটে কেমন? মেজাজ হারান নাকি শান্ত থাকেন সকল পরিস্থিতিতেই। নাকি রাগ দেখান? কিং খান দিয়েছেন সেই উত্তর।

১৬ আগস্ট আয়োজন করা হয় প্রশ্নোত্তর পর্ব ‘আস্ক এসআরকে’। সেখানেই আড্ডায় উঠে আসে তার আসন্ন ছবি ‘কিং’, সম্প্রতি অর্জন করা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রসঙ্গ। এমনকি বাদ যায়নি ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ প্রসঙ্গও। শাহরুখ মনোযোগ দিয়ে সবার প্রশ্ন শুনেছেন এবং তার চিরাচরিত হাস্যরসের মাধ্যমে উত্তর দিয়েছেন।

সেখানেই এক ভক্ত প্রশ্ন করে বসেন, তিনি সেটে রাগ দেখান কিনা বা রাগ দেখানোর চেষ্টা করেন কিনা। উত্তরে শাহরুখ তার সেই পরিচিত হাস্যরসের মাধ্যমে উত্তর দেন, ‘কেউ আমাকে সেটে রাগ দেখানোর সুযোগই দেয় না!’

তিনি আরেকটু মজা করে বলেন, “কিং’ সিনেমার পরিচালক এত কঠোর এবং নিয়ম মেনে চলেন যে, রাগ দেখানোর এখন কোনও সুযোগই নেই।”

 বলা প্রয়োজন, ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ পরিচালনা করেছিলেন।

আরেক ভক্ত ‘কিং’-এর মুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন। শাহরুখ বিচক্ষণতার সাথে উত্তর দেন, ‘কিছু দৃশ্য ভালোভাবে শুটিং করেছেন... শিগগিরই আবার শুরু হবে। ইনশাআল্লাহ, এটি দ্রুত শেষ হবে।’

এ সময় শাহরুখকে এক ভক্ত জিজ্ঞাসা করেন, আরিয়ানের সিরিজ থেকে তারা কী দেখতে পাবে এবং কবে দেখতে পাবে। শাহরুখ মজা করে উত্তর দেন, ‘এই প্রশ্ন অনেক লোক জিজ্ঞাসা করছে, তাই নেটফ্লিক্সকে বরং এই উত্তর দিতে হবে।’
শাহরুখ খান
শাহরুখ খান
এদিকে, শাহরুখ সম্প্রতি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। ‘জওয়ান’-এ তার অসাধারণ অভিনয়ের জন্য অভিনেতাকে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত করা হয়েছে।

উল্লেখ্য, চার বছরের বিরতির পর ২০২৩ সালের জানুয়ারিতে ‘পাঠান’ সিনেমা দিয়ে শাহরুখ বড় পর্দায় বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন করেন, যা বক্স-অফিসের রেকর্ড ভেঙে দেয়। ‘পাঠান’-এর সাফল্যের পর, শাহরুখ ভক্তদের আরেকটি ব্লকবাস্টার ছবি উপহার দেন ‘জওয়ান’, যা কেবল সিনেমাপ্রেমীদেরই আনন্দিত করেনি, বরং তাকে তার প্রথম জাতীয় পুরস্কারও এনে দিয়েছে। সূত্র: এনডিটিভি

বিনোদন ডেস্ক

১৭ আগস্ট, ২০২৫,  7:16 PM