CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

সেপ্টেম্বর নয়, টাইফয়েডের টিকাদান শুরু ১২ অক্টোবর

#
news image

সেপ্টেম্বরের পরিবর্তে ১২ অক্টোবর থেকে দেওয়া হবে টাইফয়েডের টিকা। রোববার (১৭ আগস্ট) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার আবুল ফজল মোহাম্মদ শাহাবউদ্দিন খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অক্টোবরের ১২ তারিখ থেকে টিকা দেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি ইস্যু হয়নি। অভ্যন্তরীণ সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, আন্দোলনে থাকার কারণে স্বাস্থ্য সহকারীরা সেপ্টেম্বরে কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। আর স্বাস্থ্য সহকারীরা অংশ না নিলে এ কার্যক্রম করা সম্ভব নয়। এজন্য সরকার তারিখ পিছিয়েছে। তবে রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ হয়নি। সেটি চলমান।

স্কুলে স্কুলে দেওয়া হবে টাইফয়েডের টিকা, রেজিস্ট্রেশন করবেন যেভাবে
এর আগে জানানো হয়, দেশের প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেবে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সীরা (১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়স পর্যন্ত) নিতে পারবেন এই টিকা। আগামী ১ সেপ্টেম্বর টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রথম ১০ দিন শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে এই টিকা দেওয়া হবে।

তবে নতুন সূচি অনুযায়ী আগামী ১২ অক্টাবর এই টিকাদান কর্মসূচি শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৫,  7:23 PM