CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

‘জুলাই সনদ সংবিধানের ওপরে প্রাধান্য পেলে খারাপ নজির তৈরি হবে’

#
news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের মধ্যে থেকে সমঝোতা দলিল (জুলাই সনদ) কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই চিন্তা করতে হবে। সমঝোতা দলিল সংবিধানের ওপরে প্রাধান্য পেলে তা খারাপ নজির তৈরি হবে। পাশাপাশি আপিল বিভাগের ওপর এই আইন ন্যস্ত করা যায় কিনা, এমন প্রশ্নও তুলেন সালাহউদ্দিন।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।সালাহ উদ্দিন উল্লেখ করেন, জুলাই সনদে যেসব অনৈক্য থাকবে— সবাই বসে বৈধ আইনগত প্রক্রিয়া বের করা যাবে। আমরা জুলাই সনদ ইতিবাচক হিসেবেই দেখছি, তবে এমন কিছু করা যাবে না, যাতে সামনে খারাপ নজির তৈরি হয়।

জুলাই সনদের খসড়ায় কিছু কিছু বিষয় অসম বলে দাবি করেন সালাহ উদ্দিন। তার ভাষ্য, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, তা কীভাবে বাস্তবায়ন করা হবে— সেটি নিয়ে আলোচনা করতে হবে। যতই ঐকমত্য হই সবকিছু তো জাতীয় সংসদে বাস্তবায়ন হবে, এটা মাথায় রাখতে হবে।

তিনি বলেন, বর্তমান সংবিধানের ওপর ভিত্তি করে বর্তমান সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকারের শপথ গ্রহণের সময় তো সাংবিধানিক কোনও শূন্যতা তৈরি হয়নি। যদি সংবিধানে এখনই ভায়োলেশন না হয়, তাহলে এটা অপ্রাসঙ্গিক।

তিনি জানান, নোট অব ডিসেন্ট শুধু বিএনপি নয়, অনেক রাজনৈতিক দলও দিয়েছে।

তিনি বলেন, মাঠে বক্তৃতায় অনেকেই অনেক কথা বলছেন, বিএনপি আশা করছে— ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, তাই ভোট নিয়ে কোনও শঙ্কা দেখছে না বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৫,  5:09 PM