CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

‘তরুণ অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত’

#
news image

আর মাধবন, ভালো অভিনেতার তকমার পাশাপাশি তিনি অসম্ভব বিনয়ী হিসেবেও পরিচিত। অন্তত তার সহ-শিল্পীরা তার সম্পর্কে এই কথাই বলে থাকেন। নম্র, ভদ্র ব্যবহারের জন্যও তিনি সমাদৃত। তার সঙ্গে কাজ করতে সাচ্ছন্দ বোধ করেন অভিনেত্রীরা এই কারণেই। হোক সেটা তার সমবয়সী বা জুনিয়র।

তিনি যে আপাদমস্তক একজন ভদ্রলোক, তার প্রমাণ দিলেন আরও একবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘সিনিয়র অভিনেতাদের উচিত বয়সে তরুণ অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকা।’

বলা প্রয়োজন, সম্প্রতি ৫৫ বছর বয়সী আর মাধবন ‘আপ জাইসা কোই’ সিনেমায় ৩৩ বছর বয়সী ফাতিমা সানা শেখের সঙ্গে জুটিবেধে অভিনয় করেছেন। এ নিয়ে হয়েছিলো তুমুল আলোচনা।

সাক্ষাৎকারে অভিনেতা এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, বয়সে ছোট অভিনেত্রীদের পছন্দ নিয়ে সচেতন থাকেন তিনি। তারা কী পছন্দ করেন, কী করেন না, তা নিয়ে আলোচনা করেন তাদের সঙ্গে। সিনেমা দেখে যেন দর্শকের মনে না হয়, শুধুমাত্র মজা করার জন্যই তিনি তরুণ অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন।  

মাধবন মনে করেন, তরুণ অভিনেত্রীদের সঙ্গে কাজ করার সময় অভিনেতাদের অনেক বেশি সতর্ক থাকা উচিত।

তিনি বলেন, অভিনয়ের ক্ষেত্রে সিনেমায় আপনার বিপরীতে কোন অভিনেত্রী কাজ করবেন তা সঠিকভাবে নির্বাচন করা জরুরি। অর্থাৎ, আপনার বিপরীতে অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নতুন অভিনেত্রীরা আপনার সঙ্গে কাজ করতে চাইলেও, কোনও না কোনও সময় তাদের মনে হতে পারে, নিছক মজা করার জন্যই বয়সে অনেক ছোট অভিনেত্রীদের সঙ্গে আপনি কাজ করছেন।ঙ্কিংবা দর্শকদেরও মনে হতে পারে, সিনেমার অজুহাতে অভিনেতা মজা করছেন। সিনেমা দেখে যদি আসলেই দর্শকের এমনটা মনে হয়, তাহলে সেই চরিত্রের কোনও সম্মান থাকবে না।’

‘আপ জাইসা কোই’ সিনেমায় ফাতিমা সানা শেখ ও আর মাধবন
মাধবন নিজেই স্বীকার করেন, তার বয়স হয়েছে। তাকেও নিজের চরিত্র নিয়ে এখন আলাদাভাবে ভাবতে হয়।

এ বিষয়ে  তিনি বলেন, ‘আমার শরীরের শক্তি এতটা নেই যে, আমি ২২ বছর বয়সীদের মতো কাজ করতে পারব। আমার এটা বোঝা উচিত, বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আমি যে সকল অভিনেত্রীদের সঙ্গে কাজ করছি, যেন তাদের সঙ্গে আমাকে সামঞ্জস্যপূর্ণ দেখায়।’

উল্লেখ্য, ‘আপ জাইসা কোই’ সিনেমায় ফাতিমার সঙ্গে মাধবনের জুটি দর্শক দারুণ পছন্দ করেছেন। সূত্র: এনডিটিভি

বিনোদন ডেস্ক

১৯ আগস্ট, ২০২৫,  5:25 PM