CKEditor 5 Sample
ঢাকা ০৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
টাইটেল ঢাকা-৯ এর ‘ঘরের মেয়ে’ তাসনিম জারা, কিন্তু ভোটার ঢাকা-১১? ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে কুৎসা রটিয়ে ও ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস কক্সবাজার মেরিন ড্রাইভ 'জাহাজপোড়া ক্যাসেল' রিসোর্ট’র শুভ উদ্বোধন করলেন ডিআইজি ২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন নড়াইল জেলা সমিতি রাজশাহীর নতুন সভাপতি দীপু, সম্পাদক তাজ মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়? প্রশ্ন রিজভীর ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে চাই.....ডা. শফিকুর রহমান পরাজিত শক্তির সহযোগীরাই গণভোটে ‘হ্যাঁ’র বিরোধী

এশিয়া কাপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

#
news image

এশিয়া কাপ হকিতে শেষ মুহূর্তে এসে জায়গা পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় এই সুযোগ মিলেছে। টুর্নামেন্টের সূচিও হয়ে গেছে। বাংলাদেশের অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে।

দুটি গ্রুপে ভাগ করা হয়েছে আটটি দলকে। বাংলাদেশের গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ছাড়াও আছে মালয়েশিয়া ও চাইনিজ তাইপে। অপর গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, জাপান, চীন ও কাজাখস্তান।

পাকিস্তানের মতো ওমানও এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। তাদের জায়গায়  খেলছে কাজাখস্তান। 

২৯ আগস্ট টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন লড়বে চাইনিজ তাইপের বিপক্ষে। এক দিন বিরতি নিয়ে ১ সেপ্টেম্বর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। 

২০২৩ সালে সবশেষ এশিয়া কাপে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোরিয়ানরা। গ্রুপে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (২৯) চেয়ে পিছিয়ে শুধু চাইনিজ তাইপে (৩৮)। মালয়েশিয়া ১২ ও কোরিয়ার অবস্থান ১৩। 

ভারতের বিহার প্রদেশের রাজগির শহরে এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে আগামী বছর নেদার‍ল্যান্ডস-বেলজিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপে। এছাড়া অন্য সেরা পাঁচটি দল সুযোগ পাবে বিশ্বকাপ বাছাই খেলার। ১০ দিনের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর।

স্পোর্টস ডেস্ক

১৯ আগস্ট, ২০২৫,  6:42 PM