CKEditor 5 Sample
ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

দেশ অনিশ্চয়তার পথে চলছে: জিএম কাদের

#
news image

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ( জিএম কাদের ) বলেছেন, দেশ অনিশ্চয়তার পথে চলছে। ভালো একটি নির্বাচনের জন্য এই সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল। কিন্তু, আমরা দেখছি এই সরকারের ভিতরে সরকার আছে। একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। দেশে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি সরকার। প্রশাসন সবসময় মামলার ভয়ে ভীত সন্ত্রস্ত। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় মনোবল তাদের নেই। পাশাপাশি নব্যদলীয় করণের ভিত্তিতে পছন্দনীয় লোকজন পদায়ন করা হচ্ছে। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। এই সরকার কোনভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। দেশের মানুষ আতংকগ্রস্ত হয়ে আছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই। খেটে খাওয়া মানুষের আয়-রোজগার কমে যাচ্ছে। দেশে বিনিয়োগ নেই, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নতম পর্যায়ে। বেকার সমস্যা উর্দ্ধগামী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। একটি সুন্দর নির্বাচন পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে, সরকার সেই পথে হাঁটছে না। 

আজ বিকেলে জাতীয় পার্টি কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী প্রেসিডিয়াম সদস্যদের সভায় সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন। 

জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় আলোচনায় অংশ নেন- কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আব্দুর রশীদ সরকার, প্রেসিডিয়াম সদস্য এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, শেরীফা কাদের, একেএম মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম মিলন, এইচএম শাহরিয়ার আসিফ, মোঃ আশরাফুজ্জামান আশু, প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, অধ্যাপক মহসিন ইসলাম হাবুল, এ্যাড. মোঃ মমতাজ উদদীন, আলহাজ¦ মোঃ আবু তাহের, ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুম্মন, মোঃ আজমল হোসেন লেবু এবং নুরুন নাহার বেগম।  

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৫,  6:09 PM