CKEditor 5 Sample
ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

#
news image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে একটি লোকাল বাস, ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্টেশনের দুই কর্মচারী। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ‘হোসাইন ইমন-লিমন’ নামের একটি লোকাল বাসে গ্যাস রিফুয়েলিং চলাকালে আচমকা বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভস্মীভূত হয় পুরো সিএনজি স্টেশন। ঘটনাস্থলের দ্বিতীয় তলায় ঘুমিয়ে থাকা ৫-৬ জন কর্মকর্তা-কর্মচারী জানালা দিয়ে লাফিয়ে প্রাণে রক্ষা পান।

অগ্নিকাণ্ডে আহত স্টেশনের কর্মচারী নাইম আহমেদ (২৮) ও রাসেল মিয়াকে (৩০) গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেটে পাঠানো হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের হবিগঞ্জ উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিফুয়েলিং চলাকালীন যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত সিএনজি মালিক ও চালকরা। স্থানীয়রা বলছেন, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফিলিং স্টেশনগুলোতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

হবিগঞ্জ প্রতিনিধি

২১ আগস্ট, ২০২৫,  3:51 PM