CKEditor 5 Sample
ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
শিরোনামঃ
পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী নিরাপত্তাঝুঁকিতে আজও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী কোরআনে বর্ণিত গুনাহ মাফের ১০ দোয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যোগ্যতার ভিত্তিতে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে: জনপ্রশাসন উপদেষ্টা ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ইনস্যুরেন্স ও নগদের চুক্তি বরিশালে বিএনপি নেতার মাদকবিরোধী অভিযান, মারধরের ভিডিও ভাইরাল জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ১

গৌরনদীতে ডোবায় ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

#
news image

বরিশালের গৌরনদী উপজেলায় ডোবায় গোসল করতে নেমে তামিম সরদার (৮) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার গেরাকুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের তাইজুদ্দিন সরদারের একমাত্র ছেলে। সে উত্তর গেরাকুল মারকাযুন নূর আমেরিয়া কাসেমিয়া নূরানীয়া কওমী মাদরাসার আবাসিক নাজেরা শাখার ছাত্র ছিল।

মাদরাসার কয়েকজন ছাত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে সবার অজান্তে তামিম অপর এক সহপাঠীকে নিয়ে মাদরাসার পাশের এক ডোবায় গোসল করতে যায়।সাঁতার না জানায় এসময় পানিতে ডুবে যায় তামিম। পরে তার সাথে থাকা অপর সহপাঠীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত  বলে ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 

২২ আগস্ট, ২০২৫,  2:46 PM