CKEditor 5 Sample
ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

#
news image

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বাফেলো শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার পূর্বে পেমব্রোক শহরের কাছে শুক্রবার (২২ আগস্ট) দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসায় সহায়ক হেলিকপ্টার পাঠানো হয়।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকল জানিয়েছেন, দুর্ঘটনার শিকার পর্যটকদের উদ্ধার ও সহায়তায় কাজ করছেন স্থানীয় কর্মকর্তারা।

বাসটিতে ৫২ জন আরোহী ছিলেন। বেশির ভাগই ছিলেন ভারত, চীন ও ফিলিপাইনের পর্যটক। তাদের বয়স এক থেকে ৭৪ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে জানালেও পরে তথ্যটি সংশোধন করে পুলিশ।

পুলিশ বলেছে, দুর্ঘটনার শিকার বাহনটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটিতে ফিরছিল। পথে ‘নিউইয়র্ক স্টেট থ্রুওয়ে’তে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার সময় বাস থেকে ছিটকে পড়েন কয়েকজন যাত্রী। ধারণা করা হচ্ছে, তাদের অধিকাংশই সিটবেল্ট পরা ছিলেন না। অন্য যাত্রীরা কয়েক ঘণ্টা বাসটির ভেতরে আটকে ছিলেন।

সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য পুলিশের ট্রুপ কমান্ডার মেজর আন্দ্রে রে বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত, যান্ত্রিক ত্রুটি ও চালকের অক্ষমতাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে না।

আন্তর্জাতিক ডেস্ক    

২৩ আগস্ট, ২০২৫,  12:45 PM