CKEditor 5 Sample
ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় পার্টির অভিনন্দন  ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ মঠবাড়ীয়ায় সরকারি গাছ কাটার প্রতিবাদে বন কর্মকর্তাকে হুমকি : থানায় জিডি উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির জিয়া পরিষদের নামে জনতা ব্যাংকে ‘ভুয়া’ কমিটি ঘোষণা! জনতা ব্যাংকে ‘আরসি’ জটিলতা, পদবি বাদ দেওয়ার নামে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ! প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস মঙ্গলবার রাজধানীতে ১১ দলের সমাবেশ

জাতীয় কবির স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ি সংরক্ষণে হাইকোর্টের রুল

#
news image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সংস্কৃতি মন্ত্রণালয় সচিব, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক, মানিকগঞ্জের জেলা প্রশাসক ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে ৬০ দিনের মধ্যে প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালককে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৪ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে রিটকারী আইনজীবী ‍জাহিদ আহমেদ হিরো নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাদ্দেস-উল-ইসলাম টুটুল।
গত ৩ আগস্ট একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে রিট দায়ের করেন আইনজীবী ‍জাহিদ আহমেদ হিরো।
রিট আবেদনে বলা হয়েছে, সতের শতকে পঞ্চানন সেন নামে একজন জমিদার বাড়িটি নির্মাণ করেন। তিনি দিনাজপুর অঞ্চলের ব্যবসায়ী ছিলেন।
তেওতা জমিদার বাড়ি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। তেওতা জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সেকি মোর অপরাধ’। কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতির সাক্ষী তেওতা জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর বাবার বাড়ি।

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৫,  4:41 PM